শনিবার 7 ফেব্রুয়ারী,
ইউ কে সময় দুপুর 2-5 টা, ইউকে সময় দুপুর 2-5 টা।
1991 সালে, পূর্ব ব্লকের পতন এবং উপসাগরীয় যুদ্ধের প্রতিক্রিয়ায়, আই সি সি লিখেছিল: সাধারণ বিশৃখঙ্গলার এমন একটি প্রবণতা প্রকট হচ্ছে যা পচনশীলতাকেই চিহ্নিত করে এবং যেটা ইস্টার্ণ-ব্লকের পতনের ফলেই ত্বরান্বিত হয়েছে,বিভিন্ন উপাদানকে একত্রিত করে সামরিক শক্তির লোহার স্ট্রেইট-জ্যাকেট চাপিয়ে দেওয়া ছাড়া পুঁজিবাদের দ্বিতীয় কোন রাস্তা নেই। ক্রমবর্ধমান রক্তাক্ত বিশৃঙ্খলা নিয়ন্ত্রণের চেষ্টা করার জন্য এটি যে পদ্ধতিগুলি ব্যবহার করে তা নিজেরাই সামরিক বর্বরতার তীব্রতার একটি কারণ যার মধ্যে পুঁজিবাদ নিমজ্জিত হচ্ছে"। ("Orientation Text: Militarism and Decomposition", International Review 64).
ভেনেজুয়েলায় মার্কিন আক্রমণ, গ্রিনল্যান্ডকে সংযুক্ত করার ক্রমবর্ধমান হুমকি এবং তেহরানের শাসকগোষ্ঠীর বিরুদ্ধে আবারও বিমান হামলা চালানোর হুমকি বিশেষত নিশ্চিত করে যে, বিশ্বের সবচেয়ে শক্তিশালী একটি শক্তি যা বিশৃঙ্খলা এবং বিভাজনকে ত্বরান্বিত করার প্রধান কারণ হয়ে উঠেছে,এটি এমন একটি প্রক্রিয়া যা মানবতার ধ্বংসের হুমকি বহন করে চলেছে।
এসব ঘটনার প্রভাব নিয়ে আলোচনার জন্য একটি পাবলিক মিটিং আহ্বান করছে আইসিসি। আমাদের লক্ষ্য হলো সাম্রাজ্যবাদী সংঘাতের বিবর্তনকে গভীরতার সাথে বোঝা এবং শ্রমিকশ্রেণির উপর তার প্রভাবের বিষয়ে প্রশ্ন উত্থাপন করা। এই "সামরিক বর্বরতার তীব্রতা যার মধ্যে পুঁজিবাদ নিমজ্জিত হচ্ছে" ট্যাঁর মুখোমুখি দাঁড়িয়ে আন্তর্জাতিকবাদী মাইনোরিটিদের প্রতিক্রিয়া কী হওয়া উচিত সেটাও আলোচনা করা আমাদের লক্ষ্য।
এই উপলক্ষে একই দিনে ইংরেজি, ফরাসি ও স্প্যানিশ ভাষায় সভা অনুষ্ঠিত হবে। অনলাইনে ইংরেজি মিটিংয়ে অংশ নিতে [email protected] লিখুন।